চট্টগ্রামে ফজলে করিম ও ফারাজ করিমসহ ৬৮ জনের নামে মামলা

২৬ আগস্ট ২০২৪, ০১:৪৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
এ বি এম ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিম চৌধুরী

এ বি এম ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিম চৌধুরী © সংগৃহীত

চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিম চৌধুরীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাতে রাউজান থানায় মামলাটি রেকর্ড হয়েছে। 

জানা যায়, ২০১৯ সালে মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুর ও কোটি টাকার মালামাল লুটের অভিযোগে মামলাটি করেন সংগঠনটির দলইনগর-নোয়াজিশপুর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন। মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ৩০ এপ্রিল ফজলে করিমের নির্দেশে আসামিরা আধ্যাত্মিক ও তরিকতভিত্তিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির পাকা একতলা ভবনের কার্যালয় গুঁড়িয়ে দেন এবং কমিটির সদস্যদের হত্যার চেষ্টা করেন। এ সময় কার্যালয় থেকে নগদ ৬ লাখ টাকাসহ সব সরঞ্জাম লুট করা হয়েছে। এ ঘটনার পর থেকে সংগঠনটির সদস্যদের এলাকায় থাকতে দেওয়া হয়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘রাউজানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ১০৩ নম্বর দলইনগর-নোয়াজিষপুর শাখা (এবাদত খানা) ভাঙচুরের কারণে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।’

মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
close