মেয়েকে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে রেখে স্বামীর লাশ নিয়ে ফিরলেন মা

০১ জুলাই ২০২৪, ১০:৪২ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM
এইচএসসি পরীক্ষা শুরুর আগে বাবাকে হারিয়েছেন ফেনীর এক ছাত্রী

এইচএসসি পরীক্ষা শুরুর আগে বাবাকে হারিয়েছেন ফেনীর এক ছাত্রী © প্রতীকী ছবি

মেয়ে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। নিজেদের প্রথম সন্তানের প্রথম পরীক্ষার আগে সকালে মারা যান স্বামী। তাকে হাসপাতালের লাশ ঘরে রেখে মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পাঠালেন মা। এরপর দুই সন্তানকে নিয়ে লাশ দাফনের জন্য রওনা হন শ্বশুরবাড়ি। রোববার রাতে ফেনীর ফুলগাজীতে তার দাফন করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম আবুল কাশেম। রোববার বিকেলে রোকসানা আক্তার রুনা তার স্বামীর লাশ নিয়ে উপজেলার গোসাইপুর গ্রামের শ্বশুরবাড়ি পৌঁছান। আবুল কাশেম একটি কোম্পানিতে চাকরি করতেন। তারা দুই ছেলে আবুল হাসনাত (২), মাহমুদুল হাসান (১৩) এবং মেয়ে ফাহমিদা আক্তারকে নিয়ে কক্সবাজার সদরে ভাড়া বাসায় থাকতেন। 

জানা গেছে, রোববার ভোরে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন আবুল কাশেম। হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোকসানা শ্বশুরবাড়িতে পৌঁছেই আহাজারি করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন। তাদের মেয়ে ফাহমিদা এবার কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

আরো পড়ুন: পরীক্ষার আগের রাতে ফাঁস নিলেন এইচএসসি পরীক্ষার্থী

ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম বলেন, মেয়েকে পরীক্ষা কেন্দ্রে রেখে স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার ঘটনা এলাকার মানুষের মধ্যে বিষাদের ছায়া ফেলেছে। আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। আবুল কাশেম গোসাইপুর গ্রামের মৃত হাফেজ উল্লাহর ছেলে।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence