নিখোঁজের একদিন পর এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৫ জুন ২০২৪, ০৫:১৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল © সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশে থাকা পুকুর থেকে শাহিদা বেগম (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (১৫ জুন) সকালে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি পঞ্চগড় শহরের হাজী সফির উদ্দীন গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

জানা গেছে, শুক্রবার (১৪ জুন) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হন শাহিদা। এর পর দিনভর আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেন। না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে বাবা হারুন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এর একদিন পর শনিবার সকালে বাড়ি সংলগ্ন তাদের নিজস্ব পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহের প্রাথমিক সুরতহাল করেন।

হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।

চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬
সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬
চাঁদাবাজদের ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন …
  • ০২ এপ্রিল ২০২৬
অষ্টম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করল পবিপ্রবির ডিভিএম শি…
  • ০২ এপ্রিল ২০২৬
উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬