চবিতে ছিনতাইকারীর রামদার কোপে জখম বিএমএ ছাত্র, আহত বান্ধবীও

১৪ জুন ২০২৪, ০৮:০৩ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছিনতাইকারীদের রামদার কোপে আহত হয়েছেন দু’জন। এর মধ্যে একজন বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ছাত্র। বৃহস্পতিবার (১৪ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের পামবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ছাত্রের নাম শেখ সাজিদ আল আহমেদ। তিনি বিএমএ’র চূড়ান্ত টার্মের ছাত্র বলে জানা গেছে। এ সময় তার এক বান্ধবীও আহত হয়েছেন।

প্রক্টরিয়াল বডি ও পুলিশ জানিয়েছে, শেখ সাজিদ তার বান্ধবীকে নিয়ে চবি ক্যাম্পাসে ঘুরতে এসেছিলেন। রাত ৮টার দিকে পামবাগান এলাকায় গেলে তারা ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় বাধা দিলে শেখ সাজিদকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে।

এতে তার বান্ধবীও আহত হন। পরে দুজনকেই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় শেখ সাজিদকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

আরো পড়ুন: শাটলের ইঞ্জিন বিকল, চবির ২’শ শিক্ষার্থীর ঈদযাত্রায় অপেক্ষায় ২ আন্তঃনগর ট্রেন

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক মুনিয়া রহমান বলেন, সাজিদের দুই হাতের তালুতেই গভীর ক্ষত রয়েছে। এ কারণে রক্তপাত হচ্ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অহিদুল আলম বলেন, ছিনতাইয়ের খবর শুনে সেখানে গিয়েছিলাম। তবে সেখান থেকে পালানোর অনেক পথ আছে। তাই কাউকে ধরা যায়নি।

ক্যাম্পাস সংলগ্ন হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, বিশ্ববিদ্যালয় এলাকায় দু’জন ছিনতাইকারীর কবলে পড়েছেন। একজনকে ছুরিঘাতে জখম হয়েছেন। সেখানে পুলিশ পাঠিয়েছি সেখানে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬