শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৭ মে ২০২৪, ০৫:১১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
অভিযুক্ত মাদ্রাসা প্রধান হাসিবুর রহমান হাসিব

অভিযুক্ত মাদ্রাসা প্রধান হাসিবুর রহমান হাসিব © সংগৃহীত

খুলনায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে নগরীর শহিদ শেখ আবু নাসের দাখিল মাদ্রাসার সুপার (মাদ্রাসা প্রধান) হাসিবুর রহমান হাসিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭মে) দুপুরে শহরের সোনাডাঙ্গা থানার সৈয়দ আলী হোসেন সড়কে বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

এর আগে, শুক্রবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শিশুটি বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, ওই শিশু ও তার ভাই প্রতিরাতে হুজুরের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। বৃহস্পতিবার রাতে পড়তে গেলে হুজুর শিশুর ভাইকে ওজু করতে পাঠান। একা পেয়ে শিশুটির শ্লীলতাহানি করে। বাড়ি ফিরে শিশুটি কান্না করতে থাকে এবং একপর্যায়ে মাকে সব বলে দেয়। এ ঘটনায় রাতেই এলাকাবাসী ওই শিক্ষকের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেন।

সোনাডাঙ্গা থানার এস আই ও মামলার তদন্ত কর্মকর্তা উত্তম কুমার মিত্র জানান, সকালে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হয়েছে। দুপুরে নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence