চট্টগ্রামে টেম্পোর ধাক্কায় কলেজছাত্রী নিহত

২৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
ফাতেমা তুজ জোহরা (১৮)

ফাতেমা তুজ জোহরা (১৮) © সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট ফেরিঘাটের অটোটেম্পোর ধাক্কায় ফাতেমা তুজ জোহরা (১৮) নামের এক কলেজছাত্রী মারা গেছেন। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে কালুরঘাট ফেরিঘাটের পূর্বপাড়ে বেইলি ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা হাজেরা তজু ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে তীরে ওঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজিচালিত টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। টেম্পোটি দ্রুত পেছনের দিকে নেমে আসে। এ সময় ফেরিতে ওঠার জন্য কলেজশিক্ষার্থী বেইলি ব্রিজ পার হচ্ছিলেন। টেম্পোটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। তখন কলেজশিক্ষার্থী চাপা পড়েন।

তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার উপপরিদর্শক আবু মুছা বলেন, জড়িত টেম্পোটি আটক করা হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটি ধাক্কা দিলে মেয়েটি মারা যায়।

 
ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিনের পদত্যাগ
  • ২৩ এপ্রিল ২০২৬
আইইএলটিএস পরীক্ষা দিতে এসেছিলেন ঢাকায়, হোটেলে মিলল তরুণীর ম…
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, আবেদন শেষ ২ মে
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষক সংকটে ধুঁকছে বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহ…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখতে আইনি নোটিশ
  • ২৩ এপ্রিল ২০২৬