হাসপাতালে ঢুকে ছাত্রলীগ নেতার উপর দুর্বৃত্তদের হামলা

১৪ এপ্রিল ২০২৪, ১১:২৫ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
মো. বাকি বিল্লাহ্

মো. বাকি বিল্লাহ্ © সংগৃহীত

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ঢুকে এক ছাত্রলীগ নেতার উপর হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে হাসপাতালটির ৫ম তলার সার্জারি ওয়ার্ডে ঢুকে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হাসপাতালে রোগী দেখতে যাওয়া মো. বাকি বিল্লাহ্ (৩৫) নামে ওই ছাত্রলীগ নেতাকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। আহত বাকি বিল্লাহ্ ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও একই উপজেলার ভাওয়াল গ্রামের রহমান মুন্সীর ছেলে।

ফরিদপুর সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ হামলা চালানো হয়। তবে, কেন এ হামলা- সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

অভিযোগের ব্যাপারে জানতে মেডিকেল কলেজ হাসপাতালটির অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।  

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, ফরিদপুরের সালথার একটি মারামারির রেশ ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি মারামারির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

 
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
close