আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

১৩ এপ্রিল ২০২৪, ১১:৩৪ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM

© সংগৃহীত

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পারভেজ খান (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৬ জন।  

শনিবার (১৩ এপ্রিল) ভোরে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য নিয়ে ওই এলাকার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আহম্মেদ গ্রুপ ও মামুন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে আহম্মেদ গ্রুপের অনুসারীরা মামুন গ্রুপের অনুসারীদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুইজন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৬ জন। এ সময় গুলিবিদ্ধ হন পারভেজ। ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।   

এ ঘটনায় গুলিবিদ্ধদের মধ্যে রাব্বির অবস্থা শঙ্কামুক্ত বলে জানান, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহাগ। 

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই জন গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 
লঞ্চঘাটে ফের পায়ের পাতা বিচ্ছিন্ন যাত্রীর
  • ২৯ মার্চ ২০২৬
উলাসীর খাল থেকে গৌরিঘোনা—অতীতের প্রেরণায় বর্তমানের উদ্যোগ
  • ২৯ মার্চ ২০২৬
বিরতির পর সংসদ অধিবেশন শুরু, পরিচালনা করছেন ডেপুটি স্পিকার
  • ২৯ মার্চ ২০২৬
ইস্টার্ন ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৬ এপ্রিল
  • ২৯ মার্চ ২০২৬
দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ ‘এ’ দল
  • ২৯ মার্চ ২০২৬
নওগাঁয় মাটির নিচে মিলল রাইফেলের ৩২৫ গুলি, এলাকায় চাঞ্চল্য
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence