ঢামেক মর্গের সেই শিশুর পরিচয় মিলেছে, মারা গেছেন বাবা-মাও

০২ মার্চ ২০২৪, ১১:৩২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
শাহজালাল উদ্দিনের সঙ্গে স্ত্রী ও শিশু সন্তান

শাহজালাল উদ্দিনের সঙ্গে স্ত্রী ও শিশু সন্তান © সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় মারা যাওয়া শিশুটির পরিচয় জানা গেছে। ফাইরোজ কাশেম নামে শিশুটির বয়স আড়াই বছর। ঢাকা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তার বাবা শাহজালাল উদ্দিন (৩৫) ও মা মেহেরুন নেসা জাহান হেলালিও (২৫) আগুনে পুড়ে মারা গেছেন।

মেহেরুন নেসার বাবা মো. মুক্তার আলম হেলালি। শাহজালালের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মা রাজিয়া বেগম। কক্সবাজারের উখিয়ার পূর্ব গোমালিয়ায় তার বাড়ি। শুক্রবার রাতে মেহেরুন নেসার বাবা মরদেহ শনাক্ত করেন। সবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তার আলম হেলালী জানান, পানগাঁও কন্টেইনার ডিপো কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। পরিবার নিয়ে বসুন্ধরা রিভারভিউ আবাসিকে থাকতেন তিনি। তাদের খাগড়াছড়িতে বেড়াতে যাওয়ার কথা ছিল। মোবাইল ফোনে না পেয়ে খুঁজতে খুঁজতে ঢামেক হাসপাতালে এসে লাশ পেয়েছেন।

আরো পড়ুন: আগুনে নিহত অভিশ্রুতির প্রকৃত নাম বৃষ্টি, লাশ পেল পরিবার

মর্গে শিশুটির মরদেহ দেখে আবেগতাড়িত হয়ে পড়েন সবাই। তার হাতে ছাইয়ের দাগ থাকলেও শরীরের কোনো অংশ পোড়েনি। ধোঁয়ায় অক্সিজেন স্বল্পতায় শিশুটি মারা গেছে বল ধারণা করা করা হচ্ছের। পাশের নারীর মরদেহও পোড়েনি। 

গত বৃহস্পতিবার বেইলি রোডের ভবনটিতে আগুন লাগলে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। অন্তত ২২ জন আহত থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ৩৯ জনের মরদেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। সেগুলো হস্তান্তর করা হয়েছে।

মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলী…
  • ২২ মার্চ ২০২৬
ফেসবুকে পরিচয়-প্রেম, মেডিকেল পড়ুয়া ছাত্রীকে বিয়ের আগের দিন…
  • ২২ মার্চ ২০২৬
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে এক তরুণ, অসহায় প…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence