শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM

© প্রতীকী ছবি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশের কাছে মৌখিক অভিযোগ করেছেন মেয়েটির বাবা।

মেয়েটির বাবা বলেন, তাঁর মেয়ে মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। গতকাল সন্ধ্যার পর মেয়ে মাদ্রাসা থেকে বাড়িতে আসার পর তাকে শারীরিকভাবে খুবই অসুস্থ মনে হচ্ছিল। মেয়েকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক ও নার্স শারীরিক অবস্থা দেখে মেয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তির বিচার চান।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা দ্বীপ সাহা বলেন, শিশুটির অবস্থা দেখে প্রাথমিকভাবে ধর্ষণ মনে হয়েছে। পরে নার্স ডেকে মেয়েটিকে প্রাথমিকভাবে পরীক্ষা করা হলে ধর্ষণের আলামত পাওয়া যায়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, মাদ্রাসার ১০ বছর বয়সী ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। মেয়েটির শারীরিক অবস্থায় খারাপ হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত শিক্ষককে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

পাবনার বেড়ায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীস…
  • ৩১ মার্চ ২০২৬
স্বচ্ছতার সঙ্গে হিট প্রকল্প বাস্তবায়ন হলে উচ্চশিক্ষায় কাঙ্ক…
  • ৩১ মার্চ ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি রানার গ্রুপে, পদ ১২, আবেদন শেষ ১০ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence