বন্ধুদের সাথে মাওয়া ঘুরতে গিয়ে নিহত কলেজছাত্র

২৬ জানুয়ারি ২০২৪, ১২:১১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
মাওয়া এক্সপ্রেস

মাওয়া এক্সপ্রেস © সংগৃহীত

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মুন্সীগঞ্জের কুচিয়ামারা হাইওয়ে রোডে তন্ময় (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হৃদয় ও শাহীন নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন।

নিহত তন্ময় মুন্সীগঞ্জের মাসুদ খানের ছেলে। কামরাঙ্গীরচর খলিফা ঘাট এলাকায় থাকতেন তিনি। তাদের হাসপাতালে নিয়ে আসা তন্ময়ের ভগ্নিপতি সোহাগ জানান, তন্ময় আজিমপুরের রায়হান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রাতে এক মোটরসাইকেল করে তিন বন্ধু মাওয়া ঘাটে ইলিশ খেতে গিয়েছিল। তন্ময় নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তারা।  আহত হৃদয় এবং শাহীনকে ঢামেক থেকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত অপর দুই যুবককে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। 

নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence