হাসপাতালের বিল নিতে নবজাতক বিক্রি, পরিচালকসহ আটক ৩

২১ জানুয়ারি ২০২৪, ১০:১৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM

বিল পরিশোধ করতে না পারায় রংপুর নগরীর হলি ক্রিসেন্ট হাসপাতালের বিরুদ্ধে এক নবজাতককে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রসূতি মায়ের অভিযোগে নবজাতককে উদ্ধার ও হাসপাতাল পরিচালকসহ তিন জনকে আটক করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।

গত ১৭ জানুয়ারি হলিক্রিসেন্ট হাসপাতালের বিল পরিশোধে ব্যর্থতার অযুহাত ও রোগীর পরিবারের অসহায়ত্বকে কাজে লাগিয়ে নবজাতক ছেলে শিশু বিক্রির এ ঘটনা ঘটে। অভিযোগে আটক করা হয় হলিক্রিসেন্ট হাসপাতালের পরিচালক এমএস রহমান রনিসহ শিশুটির ক্রেতা মধ্য পীরজাবাদ এলাকার সামসুল ইসলামের ছেলে রুবেল হোসেন রতন (৩০) ও তার স্ত্রী জেরিনা আক্তার বিথীকে (৩০)।

আবু মারুফ হোসেন বলেন, গত ১৩ জানুয়ারি নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন শাপলা রোডস্থ হলিক্রিসেন্ট হাসপাতালের ২০২ নং কক্ষে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন ভুরারঘাট এলাকার লাবনী আক্তার (২২)। ওই দিন রাতে সিজারের মাধ্যমে একটি নবজাতক শিশুর (ছেলে) জন্ম দেন তিনি। এর চারদিন পর ১৭ জানুয়ারি ক্লিনিকের বিল পরিশোধে ব্যর্থতার অজুহাত ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে প্রসূতি মায়ের অগোচরে সদ্যোজাত শিশুকে বিক্রির উদ্যোগ নেন হাসপাতালের পরিচালক। শিশুটির বাবা ওয়াসিম আকরামের সহায়তায় হাসপাতালের পরিচালক এমএস রহমান রনি তার পূর্ব পরিচিত জেরিনা আক্তার বিথী ও রুবেল হোসেন রতনের নিকট ৪০ হাজার টাকায় শিশুটি বিক্রি করে দেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রসূতি লাবনী আক্তার কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান পরিচালনা করে রোববার (২১ জানুয়ারি) নগরীর মধ্য পীরজাবাদ এলাকা হতে নবজাতক শিশুটিকে উদ্ধার করে। এবং এ ঘটনার সঙ্গে জড়িত এমএস রহমান রনি, রুবেল হোসেন রতন, জেরিনা আক্তার বিথীকে আটক করে। ওই প্রসূতি মা আটকদের বিরুদ্ধে মামলা করেছেন বলেও জানান আরপিএমপির ওই পুলিশ কর্মকর্তা।

সরকার ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাত্রজনতা জুলাইয়ের পথে হাঁটবে:…
  • ০৩ মার্চ ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে লাভবান হচ্ছে রাশিয়া
  • ০৩ মার্চ ২০২৬
রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে ক্যাব রাজশাহীর সচেতনতামূলক সভা
  • ০৩ মার্চ ২০২৬
নতুন শিক্ষা সচিব হলেন আবদুল খালেক
  • ০৩ মার্চ ২০২৬
চট্টগ্রামে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার
  • ০৩ মার্চ ২০২৬
গণভোটের রায়কে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: …
  • ০৩ মার্চ ২০২৬