বান্দরবানে পর্যটকদের নিয়ে পাহাড়ের খাদে পড়ল চাঁদের গাড়ি

২০ জানুয়ারি ২০২৪, ০২:১৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
বান্দরবানে গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন

বান্দরবানে গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন © ফাইল ছবি

বান্দরবানের রুমায় পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রুমা-কেউক্রাডং সড়কের চিং‌ড়ি ঝি‌রি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, শুক্রবার বান্দরবান জিপ-মাইক্রোবাস স্টেশন থেকে ৪৫ জনের একটি পর্যটক দল পাঁচটি পর্যটকবাহী গাড়ি নিয়ে কেউক্রাডং ভ্রমণে যায়। ফেরার পথে রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি চিং‌ড়ি ঝি‌রি নামক স্থানে একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে।

আরো পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে ৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

এতে ঘটনাস্থলেই দুই নারী পর্যটক নিহত হন। আহত হয়েছেন ১০ জন। দুর্ঘটনা কবলিত পর্যটকদের সবার বাড়ি মাগুরায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রুমার ইউএনও সৈয়দ মাহাবুবুল হক বলেন, দুর্ঘটনাকবলিত এলাকা থেকে পর্যটকদের উদ্ধার করা হচ্ছে। নিহত বা আহত‌দের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি রানার গ্রুপে, পদ ১২, আবেদন শেষ ১০ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence