কার্টুন দেখানোর নাম করে শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:২০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM

© সংগৃহীত

কার্টুন দেখানোর নাম করে ৭ বছর বয়সী ছেলেশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হওয়া মামলায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে। শুক্রবার পৌর এলাকার আল হেরা ইন্টারন্যাশনাল মাদরাসা  থেকে আটক করা হয়। জাহাঙ্গীর আলম (২২) নামে ওই শিক্ষককে।

এদিন দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। এতে গ্রেপ্তার দেখিয়ে জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে ওসি মো. হাবিল হোসেন নিশ্চিত করেন।

শিশুটি ওই আবাসিক মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মোবাইল ফোনে কার্টুন দেখানোর নাম করে বৃহস্পতিবার রাত ১টার দিকে তাকে শয়নকক্ষ থেকে ডেকে নেয় জাহাঙ্গীর। কার্টুন দেখানোর সময়ই শিশুটিকে ধর্ষণ করে সে। কান্নাকাটি করলে জাহাঙ্গীর ওই ছাত্রকে ভয় দেখিয়ে কাউকে কিছু বলতে নিষেধ করে।

শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি ফিরে মাকে সব জানায় ভুক্তভোগী। এ বিষয়ে ওই নারী বলেন, ছেলে কাঁদতে কাঁদতে বিষয়টি জানিয়েছে। পরে তিনি মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। শিক্ষক জাহাঙ্গীরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন
  • ২৫ মার্চ ২০২৬
নোয়াখালীতে ইয়াবা দিয়ে ২ ভাইকে ফাঁসানোর চেষ্টা, প্রধান আসামি…
  • ২৫ মার্চ ২০২৬
অভিন্ন প্রশ্নে এসএসসি-এইচএসসি পরীক্ষা, বোর্ড চেয়ারম্যানদের …
  • ২৫ মার্চ ২০২৬
মসজিদে ঢুকে মুসল্লিকে ছুরিকাঘাত, যুবক আটক
  • ২৫ মার্চ ২০২৬
লিভারপুল ছাড়ার ঘোষণা মোহাম্মদ সালাহর
  • ২৫ মার্চ ২০২৬
যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের ১৫ শর্ত, ইরানের ৫
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence