যাত্রাবাড়ীতে বাসে আগুন, ঢাবির সাবেক শিক্ষার্থী দগ্ধ

০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM

© ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে অনাবিল পরিবহনের একটি বাসে যাত্রীবেশে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার রাজধানী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর নাম হাসান (২৬)। সম্প্রতি তিনি ঢাবি থেকে এমবিএ শেষ করেছেন তিনি। বর্তমানে চাকরির খোঁজ করছেন। একটি কাজে ঢাকায় এসেছিলেন। রাতে অনাবিল বাসে করে নারায়ণগঞ্জের ফতুল্লার বাসায় ফিরছিলেন।

হাসান জানান, বাসটি মাতুয়াইল এলাকায় পৌঁছালে রাস্তার পাশ থেকে কেউ একটি কাঁচের বোতল বাসের জানালায় ছুড়ে মারে। আর সেই বোতলটি গিয়ে পড়ে জানালার পাশের সিটে বসে থাকা হাসানের ব্যাগের ওপর। তখন তিনি সেটি দ্রুত হাত দিয়ে সরাতে গেলে আগুন ধরে যায়। তখন তাড়াহুড়া করে নামতে গিয়ে তার পায় এবং হাত কিছুটা দগ্ধ হয়।

এদিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, রাত পৌনে ৯টার দিকে অনাবিল পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসের দুই-তিনটি সিট পুড়ে গেছে। এছাড়া বাস থেকে নামতে গিয়ে এক নারী পায়ে সামান্য আঘাত পেয়েছেন। কেউ দগ্ধ হয়েছেন কিনা খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে অনাবিল পরিবহনের চালক ও হেলপারের দাবি, যাত্রীবেশে কেউ আগুন দিয়েছে বাসে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোগো পরিবর্তন
  • ০৭ আগস্ট ২০২৬
এসএসসির ফল সোমবার, জানা যাবে ৩ উপায়ে
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের দেশে ফিরে জাতীয় দলে খেলার সুযোগ নেই: আমিনুল
  • ০৭ আগস্ট ২০২৬
মহসিন কলেজে ছাত্রদলের এক কর্মীকে মারধরের অভিযোগ শিবিরের বির…
  • ০৭ আগস্ট ২০২৬
গাঁজা চাষের অনুমতি দিল নেপালের একটি প্রদেশের সরকার, ব্যবহার…
  • ০৭ আগস্ট ২০২৬
ডিআইইউতে অর্থনীতি বিভাগের রিসার্চ মনোগ্রাফ কর্মশালা
  • ০৭ আগস্ট ২০২৬