নাটোরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে অগ্নিসংযোগ

২৭ নভেম্বর ২০২৩, ০৯:৩০ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
পুড়ে যাওয়া তিনটি বাস

পুড়ে যাওয়া তিনটি বাস © সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে পার্কিং করা জি.এম ট্রাভেলসের তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোমবার (২৭ নভেম্বর) ভোর ৫টার দিকে ওই তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এই ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নেভায়। এতে জিএম ট্রাভেলসের তিনটি বাস সম্পূর্ণ পুড়ে যায়। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। 

জানা যায়, বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে প্রতিদিনের মতো জি.এম ট্রাভেলস বাস পার্কিং করে রাখা হয়। সোমবার ভোরে দুর্বৃত্তরা এসে তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিনটি বাস পুড়ে যায়।

আরও পড়ুন: সিলেটে স্কুলবাসে আগুন দিল দুর্বৃত্তরা

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাফিউল আজম। 

এদিকে, জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। গত ২৮ অক্টোবর সমাবেশ-সহিংসতার পর এটি সপ্তম দফার অবরোধ। এই অবরোধ কর্মসূচি চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত। 

অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬