সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিস্কার

২২ নভেম্বর ২০২৩, ০৯:১০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
রাকিবুল ইসলাম

রাকিবুল ইসলাম © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সংগ্রহের সময় জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. নাহিদ হাসানের (সাব্বির) ওপর মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার  দেওয়া হয়েছে। বুধবার  (২২ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম (বাপ্পি) ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং সাধারণ সম্পাদকের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী নিউ মডেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রাকিবুল ইসলামকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

রোববার (২০ নভেম্বর) সংবাদ সংগ্রহের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. নাহিদ হাসান (সাব্বির) এর ওপর স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম এবং ধানমন্ডি থানার ১৫নং ওয়ার্ড যুবলীগের উপ-প্রচার সম্পাদক তামজিদ রহমান। পরে রাতেই ধানমন্ডি মডেল থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী সাংবাদিক।

জিয়াউর রহমানের হাত ধরেই জামায়াত রাজনীতির সুযোগ পেয়েছে: ছাত্…
  • ০৭ নভেম্বর ২০২৬
জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা, প্র…
  • ০৭ নভেম্বর ২০২৬
জিয়ার জনপ্রিয়তা সেনাবাহিনীতে ছিল আকাশচুম্বী
  • ০৭ নভেম্বর ২০২৬
তৎকালীন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার আলোকে ৭ নভেম্বরের তাৎপ…
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পা…
  • ০৭ নভেম্বর ২০২৬
ফরিদপুরে অভিযানে ১৪ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ২
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950