গৃহবধূর ঘরে যুবলীগ কর্মী, কান ছিঁড়ে নিলেন স্বামী

১৪ নভেম্বর ২০২৩, ১০:৪৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM

© প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুর এক গৃহবধূর ঘরে ঢুকে কান হারিয়েছেন টিপু সুলতান (৪০) নামে এক যুবলীগ কর্মী। সোমবার বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এক নারীর ঘরে ঢুকলে এ ঘটনা ঘটে। 

টিপু ব্যবসা, কৃষি কাজের পাশাপাশি যুবলীগের রাজনীতি করেন। মিছিল মিটিংয়ে গেলেও কোনো কমিটিতে তার পদ-পদবি নেই বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।
 
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ওই নারীর স্বজনরা জানান, সোমবার বিকেলে বিল বোয়ালিয়া এলাকার রায়েত আলীর ছেলে টিপু সুলতান তার প্রতিবেশী এক নারীর (২৭) ঘরে ঢোকেন। এ সময় টের পেয়ে ওই নারীর স্বামী ঘরে ঢুকে টিপু সুলতানকে ঝাপটে ধরেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই নারীর স্বামী টিপুর বাম কানের নিচে কামড় বসিয়ে দেয়। এতে কানের বেশ খানিকটা অংশ কেটে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বের হয়ে পালিয়ে যান টিপু সুলতান।

আরও পড়ুন: ইন্ডাস্ট্রির অন্যদের মতো রাফসানও আমার বন্ধু: জেফার

ওই নারীর স্বামী জানান, টিপু সুলতান এর আগেও আমার বাড়িতে এসেছিল। সোমবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি আমার স্ত্রীর ঘরে প্রবেশ করেন। আমার উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আমি তাকে ধরে ফেলি। সে আমাকে আঘাত করার চেষ্টা করলে আমি কামড়ে ধরি।
 
বোয়ালিয়া ইউনিয়নে টিপুর প্রতিবেশী এক যুবলীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিকেলে ওই নারীকে একা ঘরে পেয়ে টিপু তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ পর্যায়ে ওই নারীর স্বামী বাড়িতে ঢুকে তাকে ধরে ফেলে। তার কামড়ে টিপুর বাম কানের প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কেটে মাটিতে পড়ে যায়। 

বোয়ালিয়া ইউনিয়নের শ্যামপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) বিশ্বনাথ বলেন, ওই নারীর সঙ্গে টিপু সুলতানের কোনো সম্পর্ক ছিল। এ সম্পর্কের জের ধরে যে যাওয়া-আসা করতো। সোমবার যখন টিপু সুলতান ওই নারীর বাড়িতে যায় তখন টের পেয়ে তার স্বামী ধরে ফেলে। হাতাহাতির এক পর্যায়ে বাম কানে কামড় বসিয়ে দেয়। এতে কানের খানিকটা অংশ কেটে পড়ে গেছে। বিষয়টি নিয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence