ট্রেনে কাটা পড়লেন ইউপি চেয়ারম্যান

০৭ নভেম্বর ২০২৩, ১১:৪২ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
ঝিকরগাছায় এক ইউপি চেয়ারম্যান ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন

ঝিকরগাছায় এক ইউপি চেয়ারম্যান ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন © প্রতীকী ছবি

যশোরের ঝিকরগাছা উপজেলায় শাহাজাহান আলী মোড়ল নামে এক ইউপি চেয়ারম্যান ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে নাভারণ সৈয়দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন শাহাজাহান আলী।

ইউপি সদস্য শেখ আনারুল ইসলাম রিপা জানান, চেয়ারম্যান শাহাজাহান আলী ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হন। রেললাইন ধরে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পেছন দিক থেকে আসা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরো পড়ুন: শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতেই চলে গেলাম— স্ট্যাটাস দিয়ে যুবকের বিষপান

আশপাশের লোকজন চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। রেলওয়ে পুলিশের যশোর ফাঁড়ির কর্মকর্তারা জানান, চেয়ারম্যান শাহজাহান আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence