স্কুলছাত্রের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

০৩ নভেম্বর ২০২৩, ১০:১৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের এক স্কুলছাত্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ওই শিশুকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতিতা শিশুর স্বজনরা জানায়, ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আমিরুল ইসলামের ছেলে (১৩) বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে খেলার কথা বলে বাড়ি নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে সিয়াম।

বিষয়টি টের পেয়ে সিয়ামের পরিবারের সদস্যরা কাউকে না বলার জন্য শিশুটিকে ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি এসে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের সদস্যরা টের পেয়ে রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। জানাজানি হওয়ার পর সিয়ামকে নিয়ে পালিয়েছে তার বাড়ির লোকজন। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন নির্যাতিতার স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করে হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence