দরজা কেটে বের করা হলো ছাত্রলীগ নেতাদের, একজনের মৃত্যু

০২ নভেম্বর ২০২৩, ০৯:২৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
সড়ক দুর্ঘটনায় তারেক চৌধুরী নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে

সড়ক দুর্ঘটনায় তারেক চৌধুরী নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় তারেক চৌধুরী (২২) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকা-মৌলভীবাজার সড়কের নোয়াগাঁও এলাকায় গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত চারজন।

তারেক চৌধুরী শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহত হয়েছেন পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল শান্তসহ চারজন। 

জানা গেছে, বুধবার রাতে প্রাইভেট কারেটি নোয়াগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খায়। এতে গাড়িচালক ও আরোহীসহ পাঁচজন আহত হন। তাদের প্রথমে স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এতে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

আরো পড়ুন: দেশীয় অস্ত্র হাতে নৃত্যের ঘটনায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক

তারেককে হাসপাতালে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত ছাত্রলীগ নেতা সাকিল আহমদ, সাজু মিয়া, জাহিদ ও আলামীনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন। এ সময় তারেক নামে একজন মারা গেছে।

নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence