একই দিনে দুই স্কুল-কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩০ অক্টোবর ২০২৩, ০৩:২৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
পাবনায় একই দিনে দুই স্কুল-কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় একই দিনে দুই স্কুল-কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে একইদিনে দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে একই উপজেলার দাশুড়িয়া ও পাকশী ইউনিয়নে শিক্ষার্থীদের নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কৃষক আমিরুল ইসলামের ১৫ বছরের ছেলে শহীদ মাল ও পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের ইয়াছিন আলীর ১৬ বছরের মেয়ে সুমনা খাতুন। এদের মধ্যে সুমনা ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্রী ও শহীদ মাল দাশুড়িয়ার দরগাবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত গভীর রাতের কোন এক সময় দাশুড়িয়া সুলতানপুর মধ্যপাড়া গ্রামে স্কুলছাত্র শহীদ মালের মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সোমবার সকাল ৯টার দিকে শহীদের নিজবাড়ির শয়নকক্ষ বাঁশের আড়ায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে পাকশী দিয়াড় বাঘইল গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ একই কায়দায় ঝুলন্ত অবস্থায় কলেজ ছাত্রী সুমনার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।

আরও পড়ুন: ক্যাম্পাসে সাপের কামড়ে আহত শাবিপ্রবি ছাত্রী

প্রাথমিকভাবে উভয় ঘটনায় আত্মহত্যা হিসেবে ধারণা করছে ঈশ্বরদী থানা পুলিশ। তবে মরদেহ দুটি ময়নাতদন্তের পর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage