বাসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে চালকের সহকারীর মৃত্যু

২৯ অক্টোবর ২০২৩, ০৯:০৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
ডেমরার দেইলায় দুর্বৃত্তরা বাসে আগুন দিলে চালকের সহকারীর মৃত্যু হয়েছে

ডেমরার দেইলায় দুর্বৃত্তরা বাসে আগুন দিলে চালকের সহকারীর মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার দেইলা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির চালকের সহকারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বাসের ভেতর ঘুমিয়েছিলেন বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিহত চালকের সহকারীর নাম নাজিম (১৮)। বাসের মধ্য থেকে লাশ উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল হালিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

আরো পড়ুন: বিএনপি-জামায়াতের ডাকে চলছে হরতাল, কঠোর অবস্থানে পুলিশ

তিনি আরো বলেন, অছিম পরিবহন নামের একটি বাসের চালকের সহকারী ছিলেন নাজিম। বাসটি রাস্তার পাশে দাঁড়ানো ছিল। চালক ও সহকারী বাসে ঘুমাচ্ছিলেন। এ সময় আগুন দেওয়া হয়। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
close