বাড়ির সামনে প্রকাশ্যে কলেজশিক্ষককে গুলি করে হত্যা

১৬ অক্টোবর ২০২৩, ০২:১৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
উদয় শংকর বিশ্বাস

উদয় শংকর বিশ্বাস © সংগৃহীত

যশোরের মনিরামপুরে উদয় শংকর বিশ্বাস (৪২) নামে এক কলেজশিক্ষককে বাড়ির সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ অক্টোবর) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত উদয় শয়কর বিশ্বাস নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক পদে কর্মরত ছিলেন।

নিহত উদয় শংকর বিশ্বাস উপজেলার নেহালপুর ইউনিয়নের পাচাঁকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও টেকারঘাট মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি।

এলাকাবাসী জানায়, সকালে টেকেরঘাট বাজার থেকে বাজার করে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন উদয় শংকর। তিনি বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন জানান, ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আশপাশের লোকজন হঠাৎ গুলি করার একটি আওয়াজ শুনতে পায়। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে উদয় শংকরকে মোটরসাইকেল থেকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরও জানান, এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টেকেরঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সম্প্রতি তিনজন কর্মচারী নিয়োগ হয়েছে। এ সংক্রান্ত বিরোধে যুবলীগ নেতা উদয় শংকর খুন হতে পারেন এমনটি ধারণা স্থানীয়দের।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘কি কারণে কলেজ শিক্ষককে হত্যা করা হয়েছে, তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
close