ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা, ঠেকাল শিক্ষার্থীরা

১৬ অক্টোবর ২০২৩, ১২:৩৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
ফরিদপুরে এক ছাত্রীকে অপহরণের সময় তিনজনকে আটক করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা

ফরিদপুরে এক ছাত্রীকে অপহরণের সময় তিনজনকে আটক করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা © প্রতীকী ছবি

ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করেছে কয়েকজন যুবক। তবে তা রুখে দিয়েছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। সোমবার (১৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে আব্দুল আজিজ ইনস্টিটিউশন এলাকায় আসে। এ সময় দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে তারা। তবে অন্য শিক্ষার্থী ও স্থানীয়রা তিন যুবককে আটকে পুলিশের হাতে তুলে দেয়। তবে কয়েকজন পালিয়ে গেছে।

আরো পড়ুন: ডিবি পরিচয়ে অপহরণ, সাবেক ৩ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল গণমাধ্যমকে বলেন, মাইক্রোবাস নিয়ে কয়েকজন দুর্বৃত্ত এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। সহপাঠীদের বাধায় তারা ব্যর্থ হয়েছে।

ওসি জানান, তিনজনকে আটক করে স্থানীয় ও শিক্ষার্থীরা গণধোলাই দিয়েছে। একজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়েছে শিক্ষার্থীরা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

রামেক হাসপাতালে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
শিক্ষকরা জাতির প্র্যাকটিক্যাল ডক্টর: শিক্ষামন্ত্রী
  • ২৯ মার্চ ২০২৬
নেত্রকোনায় বিষপানে বৃদ্ধের মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
একজন অব্যাহতিপ্রাপ্ত উপাচার্যের সাক্ষাৎকার
  • ২৯ মার্চ ২০২৬
ঈদের ছুটি শেষে খুলেছে ঢাকা কলেজ, শিক্ষার্থীদের উপস্থিতি কম
  • ২৯ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence