ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা ছাত্রলীগ নেতার, উদ্ধার করল পুলিশ

০২ অক্টোবর ২০২৩, ০৮:৫০ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ

রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ © ফাইল ছবি

রাজধানীর রামপুরা এলাকায় ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টার সময় ছাত্রলীগের এক নেতাকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ অক্টোবর) রাতে ফেসবুকে একটি পোস্ট দেখে নিজ বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

ছাত্রলীগের ওই নেতার নাম খালিদ সাইফুল্লাহ। তিনি রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য জানান।

আরো পড়ুন: পরিচয় লুকাতে কলেজছাত্রের শরীর থেকে আলাদা করা হয় মাংস

রফিকুল ইসলাম বলেন, আত্মহত্যার ইঙ্গিত দিয়ে খালিদের করা ফেসবুক লাইভের লিংকটি পেয়ে তাঁর বনশ্রী সি ব্লকের বাসার পৌঁছায় পুলিশ। তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে তাকে। 

পুলিশ জানিয়েছে, খালিদ বিবাহিত। তবে ছাত্রলীগ করার ক্ষেত্রে বিবাহিতদের জন্য বিধিনিষেধ থাকায় তিনি বিষয়টি প্রকাশ করেননি। সম্প্রতি স্ত্রীর সঙ্গে তাঁর দ্বন্দ্ব বাধে। একপর্যায়ে নির্যাতনসহ নানা অভিযোগে মামলা করেন স্ত্রী। এ মামলায় দু’দফায় গ্রেপ্তার হন খালিদ। দ্বিতীয়বার কারাগার থেকে বের হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬