মতিঝিল আইডিয়ালের সেই শিক্ষিকা রিমান্ডে

১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
আদালত প্রাঙ্গনে আসামিরা

আদালত প্রাঙ্গনে আসামিরা © সংগৃহীত

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সমাজবিজ্ঞান বিষয়ের বহিস্কৃত শিক্ষিকা মাকসুদা আক্তার মালাসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

আসামিদের মধ্যে ডা. অনিমেষ কুমার কুণ্ড, ডা. কে এম বশিরুল হক, ডা. ইউনুচ উজ্জামানের চার দিন এবং শিক্ষিকা মাকসুদা আক্তার মালা, ডা. জাকারিয়া আশরাফ ও ডা. জাকিয়া ফাবিরার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। আরো পড়ুন : ফাঁস প্রশ্নে মেয়েকে মেডিকেলে ভর্তি করিয়েছেন শিক্ষিকা মালা।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। 

একই মামলায় অপর চার আসামির রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে যাওয়া আসামিরা হলেন, ডা. মৈত্রী সাহা, ডা. সাবরিনা নুসরাত রেজা টুসী, ডা. মুস্তাহিন হাসান লামিয়া ও ডা. নাজিয়া মেহজাবিন টিশা।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা মিরপুর মডেল থানায় প্রশ্নফাঁসের মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ১৭ সেপ্টেম্বর ধার্য করেন। 

এদিন শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে কাজী নজিবউল্যাহ হিরুসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close