কোচিংয়ে ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ-ব্ল্যাকমেইল, গ্রেফতার শিক্ষক

২৩ আগস্ট ২০২৩, ০৬:০৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
অভিযুক্ত দেলোয়ার হোসেন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ

অভিযুক্ত দেলোয়ার হোসেন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ © টিডিসি ফটো

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি কোচিং সেন্টারে সবাইকে ছুটি দিয়ে স্কুলছাত্রীকে রুমে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে দেলোয়ার হোসেন সাগর (৩০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত সাগর রংপুরের পীরগাছা থানার শরীফ সুন্দর বাজার এলাকার মফিজুল ইসলামের ছেলে। তিনি হরিণাচালা সেলিমনগর এলাকায় আবু সাঈদ গাজীর পাঁচতলা বিল্ডিংয়ের নিচতলার কয়েকটি রুম ভাড়া নিয়ে মা শিক্ষা নিকেতন নামক কোচিং সেন্টার পরিচালনা করেন।

অভিযোগ সূত্রে জানানো হয়েছে, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় দুই ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন।

২০২১ সালের ১ জানুয়ারি ওই শিক্ষার্থী কোচিং সেন্টারে ভর্তি হয়। প্রতিদিনের মতো গত ১৯ আগস্ট ভোর ৬টার দিকে ওই শিক্ষার্থী কোচিং করতে যায়। ওই দিন ভোর সাড়ে ৬টায় ওই শিক্ষক অন্য ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেয়। জরুরি কথা আছে বলে তার অফিস রুমে ডেকে নিয়ে যায় ওই শিক্ষার্থীকে।

এরপর ওই শিক্ষক রুমের ভিতর থেকে দরজা বন্ধ করে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে। এ ঘটনার বিষয়টি কাউকে বললে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় (ব্ল্যাকমেইল) ও হুমকি প্রদান করে। এভাবে শিক্ষক নামের প্রতারক সাগর ওই ছাত্রীকে ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে একাধিকবার ধর্ষণ করে।

এ নিয়ে কোনাবাড়ী মেট্রো থানার ওসি কেএম আশরাফ জানান, ওই শিক্ষার্থীর মায়ের অভিযোগের পরেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। বুধবার ২৩ আগস্ট তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নিখোঁজ ১৬ জেলেদের ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence