ধর্ষণের হুমকিদাতাদের শাস্তির দাবিতে জাবিতে মানববন্ধন

১৭ জুলাই ২০১৮, ০৩:৪০ PM
জাবি ছাত্রীকে ধর্ষণের হুমকির প্রতিবাদ ও হুমকিদাতা ছাত্রলীগের নেতাকর্মীদের  শাস্তির দাবিতে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন।

জাবি ছাত্রীকে ধর্ষণের হুমকির প্রতিবাদ ও হুমকিদাতা ছাত্রলীগের নেতাকর্মীদের শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন। © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের হুমকির প্রতিবাদ ও হুমকিদাতা ছাত্রলীগের নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের এমর একুশ’র পাদদেশে এ মানববন্ধন করে সরকার ও রাজনীতি বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী। মানববন্ধন শেষে একই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে এম মহিউদ্দিন ও দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূ্ইয়া মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন চলাকালে অধ্যাপক কে এম মহিউদ্দিন বলেন, ‘এই অপরাধীদের শনাক্ত করে বিচারের ব্যবস্থা করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে নজির স্থাপন করতে হবে। পরবর্তীতে যেন এ ধরনের অপরাধ করার সাহস আর কেউ না পায়।’

অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূইয়া বলেন, ‘বিচার হয় না বলেই প্রতিনিয়ত এই নিপীড়ন চলতে থাকে। বিশ্ববিদ্যালয়গুলো নিপীড়ন করার অভয়ারণ্য হয়ে গেছে। শিক্ষার্থীরা হলে লাঞ্ছিত হচ্ছে, পথেঘাটে লাঞ্ছিত হচ্ছে। আমরা শিক্ষকরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না। কিছু কিছু শিক্ষার্থীদের মাঝে যে মানসিকতা তৈরি হচ্ছে, যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ তৈরি হচ্ছে, এগুলো বিশ্ববিদ্যালয়কে বসবাসের অনুপযোগী জায়গায় পরিণত করছে।’

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950