একই স্থান থেকে প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার

১৪ আগস্ট ২০২৩, ১০:৫৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
মান্দা থানা

মান্দা থানা © ফাইল ছবি

নওগাঁর মান্দায় আরিফ হোসেন (২০) ও জনি আক্তার (১৮) নামের দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একই এলাকার আরিফ তুলসি রামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এবং জনি একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলসি রামপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মান্দা থানার ওসি কাজী মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ডিগ্রি পড়ুয়া আরিফ হোসেনের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল কলেজছাত্রী জনির। একই গ্রামের হওয়ায় তাদের এই সম্পর্ক নিয়ে বিবাদ ছিল দুই পরিবারের। যা নিয়ে দুজনের মাঝে হতাশা চলছিল। রোববার (১৩ আগস্ট) সন্ধ্যার পর আরিফ এবং রাত ৯টার পর থেকে জনি আক্তার বাড়ি থেকে নিখোঁজ হন। 

এরপর রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি দুই পরিবার। পরে সোমবার সকালে নিজেদের বাড়ির কাছাকাছি একটি ইউপিক্যালিপটাস বাগানে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর থানায় সংবাদ দিলে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।

মান্দা থানার ওসি কাজী মোজাম্মেল হক জানান, সকালে তুলসি রামপুর গ্রামের একটি বাগানে দুজনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে নিয়ে আসে। 

ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি—জানান ওসি কাজী মোজাম্মেল হক।

সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
এনসিপিকে একটি সংরক্ষিত নারী আসন বেশি দেওয়ার চিন্তা, আলোচনায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close