বিষধর সাপের ছোবলে আহত বিএম কলেজের শিক্ষার্থী

০৮ আগস্ট ২০২৩, ০৮:০৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
সাপের ছোবলে আহত মো. ফেরদৌস

সাপের ছোবলে আহত মো. ফেরদৌস © টিডিসি ফটো

বিষধর একটি কালো রঙের সাপের ছোবলে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাকে তাৎক্ষণিক বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে বিএম কলেজের প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় রাতের দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম মো. ফেরদৌস। তিনি একাউন্টিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র। তাঁর সঙ্গে থাকা একাউন্টিং বিভাগের শিক্ষার্থী এস এম মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেরদৌসসহ বেশ কয়েকজন ছাত্র আমরা অধ্যক্ষ স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ছাত্রাবাসে ফেরার পথে কালো রঙের একটি সাপ ছোবল দিয়েছে। তবে আশার পথে ওই সড়কে হাঁটু সমান পানি থাকায় সাপকে চিহ্নিত করা যায়নি। বিষের মাত্রা বাড়তে শুরু করায় সোমবার রাতেই তাকে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের তৃতীয় তলায় ভর্তি করা হয়েছে।

ওয়ার্ডের ডিউটিরত চিকিৎসক সাইফুল ইসলামের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। চিকিৎসক জানান, আমরা ব্লাড টেস্ট সহ বেশ কিছু টেস্ট করেছি। রিপোর্ট অনুযায়ী বর্তমানে তিনি নিরাপদ আছেন। তবে আমরা তাকে ভর্তি দিয়েছি। যদি কোন অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়, তখন আমরা বিকল্প চিকিৎসা পদ্ধতি অবলম্বন করব।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence