পিকনিকের ট্রলার ডুবিতে নিহত বেড়ে ৮

০৬ আগস্ট ২০২৩, ০৮:১১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ট্রলার ডুবিতে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল

ট্রলার ডুবিতে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল © সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় নারী ও শিশুসহ আট যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জীবিত উদ্ধার করা হয়েছে ৩৪ জনকে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত পাঁচ জন।

লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার মাঝামাঝি ইছামতি নদীর ডহরী-তালতলা খালের রসকাঠি এলাকায় শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটেছে। ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিলেন।

ঘটনার পর নিখোঁজ যাত্রীদের উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, তাদের মধ্যে দু’জন পুরুষ, চারজন নারী ও দুই শিশু রয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের ৪৬ জন পদ্মা নদীতে ট্রলারে করে পিকনিকে যায়। তারা সবাই একে-অপরের আত্মীয়স্বজন। পিকনিক শেষে সাউন্ড সিস্টেম বাজিয়ে রাতে তালতলা-গৌরগঞ্জ খাল দিয়ে লতব্দী ইউনিয়নের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে বাল্কহেড বালু আনতে পদ্মা নদীর দিকে যাচ্ছিল।

লৌহজং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আবদুল মতিন জানান, ট্রলারটিতে ৪৬ জন নারী-পুরুষ ছিল। রাত সাড়ে ৮টার দিকে বাল্কহেডটি ট্রলারের ওপর উঠে যায়। এতে সেটি তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬