ঘরে ঢুকে নারীর শ্লীলতাহানি, ধরা পড়ে নগ্ন অবস্থায় পালালেন যুবক

১৮ জুন ২০২৩, ০৬:১৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
ধুনট থানা

ধুনট থানা © ফাইল ফটো

এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে রেজাউল ইসলাম (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (১৮ জুন) সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলাটি করেন।

গত বুধবার রাতে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত রেজাউল ইসলাম সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের আলতাব হোসেনের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রেজাউলের বাড়ি শ্লীলতাহানির শিকার গৃহবধূর স্বামীর বাড়ি পাশেই। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই নারীর স্বামী ওষুধ কিনতে বাড়ির পাশের দোকানে যান। এসময় বিদ্যুৎ চলে যাওয়ায় ওই গৃহবধূ ঘরে বিশ্রাম করছিলেন। এ সুযোগে রেজাউল ঘরের ভেতর ঢুকে গৃহবধূর শ্লীলতাহানি করেন। এ সময় ওই গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রেজাউলকে ধরে ফেলেন। এসময় জনতার সঙ্গে তার ধ্বস্তাধ্বস্তি হয়। একপর্যায়ে পরনের লুঙ্গি, স্যান্ডেল ও মোবাইল ফোন ফেলে নগ্ন হয়ে পালিয়ে যান রেজাউল।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আসামির ফেলে যাওয়া মালামাল জব্দ করা হয়েছে। আমরা আসামিকে গ্রেফতারের চেষ্টা করছি।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close