সাংবাদিক হত্যায় অভিযুক্ত চেয়ারম্যানকে আ.লীগ থেকে বহিষ্কার

১৭ জুন ২০২৩, ০৯:২৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু © ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার (১৬ জুন) মধ্যরাতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইলের যৌথ স্বাক্ষরে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তাকে। সাংবাদিক নাদিম হত্যায় অভিযুক্ত মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাবুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাতদিনের মধ্যে লিখিত জবাব দিতেও বলা হয়েছে।

তবে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬