মালবাহী ট্রলি কেড়ে নিল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

৩০ মে ২০২৩, ০৮:১৯ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
নিহত প্রভাত

নিহত প্রভাত © সংগৃহীত

ভোলার লালমোহনে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহসানুল হক প্রভাত নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল সে।

সোমবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রভাত ঐ গ্রামের মৃধা বাড়ির মনিরুল হক মিঠুর ছেলে।

জানা যায়, বন্ধুদের সঙ্গে ঘুরা শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিল প্রভাত। এ সময় সামনে থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রলি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় প্রভাত।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঝগড়া থামাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় ঐ স্কুল ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬