হোমওয়ার্ক না করায় স্কুলছাত্রকে বেধড়ক মার, শিক্ষকের বিরুেদ্ধে থানায় অভিযোগ

২৯ মে ২০২৩, ০৯:৩০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৮ AM
ভুক্তভোগী শিক্ষার্থী

ভুক্তভোগী শিক্ষার্থী © সংগৃহীত

চুয়াডাঙ্গায় হোমওয়ার্ক না করায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। রবিবার (২৮ মে) বিকেলে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় এই ঘটনা ঘটে।আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী স্কুলছাত্র চুয়াডাঙ্গা শহরের জোয়ার্দ্দারপাড়ার বাসিন্দা। সে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। অভিযুক্ত শিক্ষতের নাম সজিব। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার আলী মাসুদ জোয়ার্দ্দার বাবুর ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সজিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, আমার ছেলে হোমওয়ার্ক না করায় শিক্ষক সজিব তাকে বেতের লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে। যা সহ্য করার মতো নয়। ছেলেকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই শিক্ষকের বিচারের দাবিতে আমার স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি আরও বলেন, থানায় অভিযোগ করার পর ওই শিক্ষকের বাবা আমাকে মুঠোফোনে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন। বিষয়টি নিয়ে সামনে না আগানোর জন্য সতর্ক করে দেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা আরিজ বলেন, ওই কিশোরের বাম পায়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান বলেন, স্কুলছাত্রের মা একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬