বেকার ছেলেকে ভাত দিতে মানা করায় বাবাকে কুপিয়ে হত্যা

০১ মে ২০২৩, ০৮:৫১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
ভাত দিতে মানা করায় বাবাকে কুপিয়ে হত্যা

ভাত দিতে মানা করায় বাবাকে কুপিয়ে হত্যা © সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবা রবি ঘাসীকে (৫২) হত্যা করেছে ছেলে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের ৭ নং লাইনের বাসিন্দা রবি ঘাসী। অভিযুক্ত ছেলে লুকেশ ঘাসী (২৫)।

রোববার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে ভাত খেতে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটায় বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, লুকেশ ঘাসী দীর্ঘদিন ধরে বেকার, নেশাগ্রস্ত অবস্থায় ঘুরে বেড়ান। মাঝে মধ্যে বাড়িতে আসেন। রোববার রাতে বাড়ি এসে ভাত দেওয়ার জন্য বলেন। তখন বাবা পরিবারের সদস্যদের বলেন, এই ছেলে কোনো কাজ কাম করে না। তাকে যেন ভাত না দেওয়া হয়। 

এই কথা শুনে লুকেশ ক্ষিপ্ত হয়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই বাবা মারা যান। পরে স্থানীয়রা ছেলেকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন: রাজবাড়ীতে স্কুলশিক্ষককে গুলি করে হত্যা

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান মিয়া বলেন, ওই ছেলে দীর্ঘদিন ধরে নেশা করে বেকার অবস্থায় ঘোরাঘুরি করত। পরিবারের সদস্যদের ছেলেকে ভাত না দেওয়ার জন্য বলায় ক্ষিপ্ত হয়ে বাবাকে হত্যা করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

এসএসসি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’
  • ১৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
  • ১৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার হলের চার ভুল ও শেষ মুহূর্তের ৩ টেকনিক
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউটিউব দেখে জ্বালানি তেল তৈরির চেষ্টা, বিস্ফোরণে গেল প্রাণ
  • ১৮ এপ্রিল ২০২৬