রাজবাড়ীতে স্কুলশিক্ষককে গুলি করে হত্যা

৩০ এপ্রিল ২০২৩, ১০:৩৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
পাংশা মডেল থানা

পাংশা মডেল থানা © ফাইল ছবি

রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিক্ষক মিজানুর রহমান কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে। 

কলিমোহর ইউনিয়নের চেয়ারম্যান মোছা. বিলকিস বানু জানিয়েছেন, মিজানুর রহমান পাংশা পাইলট গার্লস হাইস্কুলের শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি হোসেডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন। রবিবার তার দোকানে হালখাতা অনুষ্ঠিত হয়। হালখাতা শেষ করে মোটরসাইকেলে করে বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

পাংশা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, মিজানুর রহমানকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬