সড়কে প্রাণ গেল ক্যাডেট কলেজ ছাত্রী রাইয়ানের

২৯ এপ্রিল ২০২৩, ১২:৪২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ছাত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ছাত্রী © প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সাদেকা সারোয়ার রাইয়ান (১৫) নামে ফেনী ক্যাডেট কলেজের এক ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন তার মা মেজর শামীমা সুমি ও বাবা লে. কর্নেল গোলাম কিবরিয়া সারোয়ারসহ (৪০) তিনজন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা কালিকাপুর এলাকায় শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত অন্যজন হলেন- মাইক্রোবাস চালক উজ্জল খান (৩৬)। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার দুর্গাপুর গ্রামে।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই সাইদুর জানান, সাদেকা সারোয়ারকে বহনকারী ফেনী অভিমুখি দ্রুতগামী মাইক্রোবাসটির চাকা পাংচার হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোতে থাকা সবাই আহত হন।

স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেকা সারোয়ারকে মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ সুরতহাল রিপোর্ট করে মরদেহটি সিএমএইচে পাঠিয়েছে। মাইক্রোবাসটি জব্দ করে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950