কানাডার অ্যাপার্টমেন্টে মিলল বাংলাদেশি ছাত্রের লাশ

২৭ এপ্রিল ২০২৩, ০৮:৫২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
নিহত ইয়াসিন মোহাম্মদ খাঁন

নিহত ইয়াসিন মোহাম্মদ খাঁন © সংগৃহীত

কানাডার একটি অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ইয়াসিন মোহাম্মদ খাঁন নামে ওই ছাত্রের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। কানাডিয়ান বাংলাদেশি নিউজ (সিবিএন২৪) নামে একটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
 
সিবিএন২৪ এর প্রতিবেদনে জানানো হয়েছে, কানাডার মন্ট্রিয়লে পড়তে আসা ২৬ বছরের যুবক ইয়াসিন মোহাম্মদ খাঁনের মৃতদেহ পাওয়া গেছে তার মন্ট্রিয়লের ডাউনটাউনের অ্যাপার্টমেন্টে।
 
প্রাথমিকভাবে জানা গেছে কয়েকদিন ধরে বাবা-মা বাংলাদেশ থেকে ছেলের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে পুলিশের সাহায্য নিলে মন্ট্রিয়ল পুলিশ এপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে।
 
পুলিশ বিভাগ থেকে মৃত্যূর কারণ এখনো জানানো হয়নি। সম্ভাবনাময় একজন ছাত্র ইয়াসিন মোহাম্মদ খাঁনের মৃত্যূতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশিরা।
৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬