ফজর নামাজ পড়তে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

২৬ মার্চ ২০২৩, ০১:৩৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
আহমেদ সানি হানিফ

আহমেদ সানি হানিফ © সংগৃহীত

রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্র মারা গেছেন। অই ছাত্রের নাম আহমেদ সানি হানিফ (১৮)। নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। জানা যায়, সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে বের হয় হানিফ। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি।

রোববার (২৬ মার্চ) ভোর ৫টার দিকে আজমপুর ফরিদ মার্কেট সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হানিফের বাবা আবুল বাশার জানান, তাদের বাড়ি ময়মনসিংহের পাগলা উপজেলার বিরই গ্রামে। বর্তমানে দক্ষিণখান পূর্ব মোল্লারটেক এলাকায় থাকেন। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার বড় ছিল হানিফ।

তিনি আরও জানান, সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে একাই বাসা থেকে বের হয় হানিফ। স্থানীয় মাটির মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে সে। পরবর্তীতে পুলিশের মাধ্যমে খবর পেয়ে তার লাশ দেখতে পান।

আরও পড়ুন: ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, ভোরে আজমপুর রেলগেট দিয়ে অসতর্কভাবে পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রেনের নিচে কাটা পড়ে হানিফ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫
  • ১৯ মার্চ ২০২৬
ভিন্ন সাজে জাতীয় ঈদগাহ
  • ১৯ মার্চ ২০২৬
সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেমন হওয়া উচিত?
  • ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
রাজধানীতে ১,৭৭১ ঈদ জামাত, জাতীয় ঈদগাহে বহু স্তরের নিরাপত্তা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence