সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ১৬ জন

১৯ মার্চ ২০২৩, ০৯:০০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
দুর্ঘটনাকবলিত বাস

দুর্ঘটনাকবলিত বাস © প্রতীকী ছবি

ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে খাদে পড়ে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন আরও দু’জন। রোববার (১৯ মার্চ) সকালে মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০।

জানা গেছে, রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাস পদ্মাসেতুর আগে কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। সকাল সোয়া ৮ টা পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে কোথা থেকে বাসটি ছেড়ে এসেছে তা  জানা যায়নি।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা ১৪ জন। হতাহত বহু। বিস্তারিত পরে জানা যাবে।

শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬