বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলায় স্থায়ী জামিন পেলেন বুশরা

১৬ মার্চ ২০২৩, ১১:৪৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার ঘটনায় স্থায়ী জামিন পেয়েছেন আমাতউল্লাহ বুশরা। ফারদিন হত্যা মামলায় স্থায়ী জামিনের আবেদন করতে আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন বুশরা। 

মহানগর হাকিম শান্ত ইসলাম মল্লিক তার জামিন মঞ্জুর করে ১৬ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।একই সঙ্গে বুশরাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে ডিবির প্রতিবেদনের বিরুদ্ধে অনাস্থা আবেদনের সময় চেয়েছেন ফারদিনের বাবা।

বাদী কাজী নূরউদ্দিন রানা রিট আবেদনে বলেন, তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তিনি। পরবর্তী নির্ধারিত তারিখে অনাস্থা আবেদন করবেন। তিনি মামলার সমস্ত নথির অনুলিপি চেয়েও একটি আবেদন করেছেন।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আবেদন দু’টি মঞ্জুর করেন। গত ৮ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত বুশরাকে জামিন দেন ঢাকার বিশেষ জজ আদালত।

গত ৬ ফেব্রুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রতিবেদনে হত্যার অভিযোগ থেকে বুশরাকে অব্যাহতি দেওয়া হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক ইয়াসিন শিকদার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিল করেন।

ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়
  • ০৭ এপ্রিল ২০২৬
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানাল পিএসসি
  • ০৭ এপ্রিল ২০২৬
‘কে উপদেষ্টার সঙ্গে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে, এগুলো জানি’
  • ০৭ এপ্রিল ২০২৬
close