সায়েন্সল্যাবে ঢাকা-সিটি-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

০৫ মার্চ ২০২৩, ০২:৩৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন © সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। আজ রবিবার বেলা একটার দিকে এ সংঘর্ষ শুরু হয়েছে। আড়াইটার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও সেখানে সংঘর্ষ চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষ জড়িয়েছেন। এর আগে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়ক (গ্রীন রোড) হয়ে যানচলাচল বন্ধ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শাহেন শাহ বলেন, শিক্ষার্থীরা গন্ডগোল করছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে তারা মাঠে রয়েছেন।

তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কি নিয়ে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পরে সংঘর্ষ বেঁধেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে আইডিয়াল স্কুলের বাসে ঢিল মারাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে গন্ডগোল হয়েছে। গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে সামনে এসে নাম ফলক খুলে নিয়ে গেছে।

ওই পুরোনো ঘটনার জেরে আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থী ও ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থীকে মারধর করেছে। এরপর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আগের ক্ষোভের অংশ হিসেবে সিটি কলেজের শিক্ষার্থীরা আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহের জন্য সেখানে যেসব গণমাধ্যমকর্মীরা রয়েছেন, তাদের ছবি ও ভিডিও করতে শিক্ষার্থীরা বাধা দিচ্ছেন। এই ঘটনার ছবি তুলতে গিয়ে একজন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে জানা গেছে।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬