কোচিং সেন্টারের পিকনিক বাস উল্টে অর্ধশত শিক্ষার্থী আহত

০৪ মার্চ ২০২৩, ০১:০৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
পিকনিকের বাস উল্টে অর্ধশত শিক্ষার্থী আহত

পিকনিকের বাস উল্টে অর্ধশত শিক্ষার্থী আহত © সংগৃহীত

কোচিং সেন্টারের পিকনিকের বাস উল্টে চাঁপাইনবাবগঞ্জে অর্ধশত স্কুলশিক্ষার্থীসহ আহত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের বর্তমানে সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ শনিবার (৪ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা-নাচোল সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীরা জানিয়েছে, শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার জিনিয়াস কোচিং সেন্টার থেকে ৭৫ জন শিক্ষার্থী নিয়ে বাসযোগে দিনাজপুরের স্বপ্নপল্লিতে যাচ্ছিল তারা। আমনুরা এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকা ফেটে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসে থাকা চালকসহ অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত হয় প্রায় ১০ জন। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহফুজ রায়হান বলেন, একসঙ্গে বিপুলসংখ্যক আহত শিক্ষার্থী আসায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সব চিকিৎসক ও স্টাফরা একসঙ্গে কাজ করছেন।

আরও পড়ুন: আজ ক্যাম্পাসে আসছেন ফুলপরী, বরাদ্দ পাবেন পছন্দের হল

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের বহনকারী বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিতে পুলিশ সদস্যরা সহযোগিতা করছেন।

মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর এসএসসিতে জিপিএ-৫, উচ্চ শি…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬