৯ দিন ধেরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র

০৭ জানুয়ারি ২০২৩, ০৮:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র

নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র © সংগৃহীত

দীর্ঘ ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের শওকত আলী (১১) ও ইয়াছিন আলী রনি (১০) নামে দুই মাদ্রাসাছাত্র। এ ঘটনায় থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শওকত আলী উপজেলার জোনাইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের সোহেল রানার ছেলে এবং ইয়াছিন আলী রনি একই গ্রামের মকলেস শেখের ছেলে। তারা দুজনেই চামটা দিয়ারপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

স্বজনরা জানান, গত ৩০ ডিসেম্বর ছুটি শেষে তারা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তারা মাদ্রাসায় না পৌঁছলে শিক্ষকরা তাদের বাড়িতে খবর পাঠান। পরে আত্মীয়সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাদের কোনো সন্ধান মেলেনি।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, পুলিশ তাদের উদ্ধারে তৎপর রয়েছে। এ ছাড়া দেশের সব থানায় তাদের নিখোঁজের ব্যাপারে তথ্য পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence