‘এল চাপো’র ছেলের আটক নিয়ে মেক্সিকোতে নিহত ২৯

০৭ জানুয়ারি ২০২৩, ১১:০০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় সহিংসতা

দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় সহিংসতা © সংগৃহীত

মেক্সিকোর মাদক কারবারি চক্রের প্রধান ওভিদিও গুজম্যান লোপেজের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় শুরু হওয়া সহিংসতায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৯ জন অপরাধী দলের ও ১০ জন সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছে।

তবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদক অপরাধী চক্রের লড়াইয়ে মোট ২৯ জন নিহত হলেও কোনো বেসামরিকের মৃত্যু হয়নি বলে জানিয়েছেন মেক্সিকান প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল। এক সংবাদ সম্মেলনে মেক্সিকোন প্রতিরক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

দেশটির সংবাদ মাধ্যমের বরাতে জানানো হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সকালে মেক্সিকোর কুখ্যাত কারাবন্দি মাদক সম্রাট হুয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের ছেলে গুজম্যান লোপেজকে (৩২) আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। এরই জেরে কয়েক ঘণ্টা ধরে অস্থিরতা ও অপরাধী দলের সদস্যদের সঙ্গে গোলাগুলিতে এসব হত্যাকাণ্ড ঘটে।

লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল জানিয়েছেন, গুজম্যান লোপেজকে গ্রেপ্তারের পর সেখান থেকে হেলিকপ্টার যোগে তাকে রাজধানী মেক্সিকো সিটিতে উড়িয়ে নেওয়া হয়, তারপর তাকে একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে রাখা হয়েছে বলেও জানান তিনি।

আর এই গ্রেপ্তারের জেরে প্রভাবশালী সিনালোয়া কার্টেল (মাদক অপরাধীদের চক্র) ব্যাপক তাণ্ডব শুরু করে দেশজুড়ে। চক্রটির সদস্যরা যানবাহনে আগুন ধরিয়ে দেয়, রাস্তা অবরোধ করে এবং সিনালোয়ার প্রধান শহর কুলিয়াকানে ও এর আশপাশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই শুরু করে।

সান্দোভাল জানিয়েছেন, এরই প্রেক্ষিতে বৃহস্পতিবারের অভিযানে লোপেজের পাশাপাশি আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয় । এর পরই দু’পক্ষের লড়াইয়ে মোট ২৯ জন নিহত হয়। তবে এদের মধ্যে কোনো বেসামরিকের মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেছেন সান্দোভাল।

ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট
  • ০২ এপ্রিল ২০২৬
৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬