বাগেরহাটে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

২৭ ডিসেম্বর ২০২২, ০৮:৫০ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
ধর্ষণের অভিযোগে হাবিল শেখ-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬

ধর্ষণের অভিযোগে হাবিল শেখ-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ © সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে ঘরে ঢুকে মাদরাসাছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে হাবিল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২৬ ডিসেম্বর) ৬ টা ৩০ মিনিটের দিকে ফরিদপুরের আলমডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাবিল শেখ ফকিরহাটের দেয়াপাড়া এলাকার আদম শেখের ছেলে। র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব-৬ জানায়, বাগেরহাটের ফকিরহাটে একটি মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রীকে হাবিল শেখ আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। এরমধ্যে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিলে ছাত্রী রাজি না হওয়ায় আসামি তার প্রতি ক্ষিপ্ত হন। গত ১২ ডিসেম্বর রাত ৯টার দিকে ওই ছাত্রী তার নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। একই দিন রাত সোয়া ২টার দিকে আসামি তার ঘরের বেড়া কেটে ভিতরে প্রবেশ করেন।

আরও পড়ুন: কর্মচারীকে লাঞ্ছিত করে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

এসময় লোহার রড দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ছাত্রীকে ধর্ষণ করেন। এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে তার বাবা-মা ঘরে চলে আসেন। তখন আসামি হাবিল শেখ লোহার রড দিয়ে ওই কিশোরীর মায়ের হাতে আঘাত করে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে ফকিরহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে র‍্যাব-৬ এর এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখে।  

লেফটেন্যান্ট কর্নেল মোশতাক আহমেদ বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টা ৩০ মিনিটের দিকে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে হাবিল শেখকে গ্রেপ্তার করা হয়। তাকে ফকিরহাট থানায় হস্তান্তরের কাজ চলছে।

ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন, ৫-১০ টাকায় চলে নয়নের সংসার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের নিহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ী ডিগ্রি কলেজে বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬