কলেজছাত্রীর সঙ্গে আওয়ামী লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

০১ ডিসেম্বর ২০২২, ০৭:৩২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM

© লোগো

গাজীপুরের কালীগঞ্জের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাজেদুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক কলেজছাত্রীর সঙ্গে সাড়ে ৬ মিনিটের ওই ভিডিও যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলাজুড়ে  সমালোচনার ঝড় উঠেছে।

কালীগঞ্জ  উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মাজেদুল ইসলাম বড়গাঁও আইডিয়াল একাডেমির পরিচালক বলে জানা গেছে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি।

আরও পড়ুন: পদের লোভ দেখিয়ে ছাত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন আওয়ামী লীগ নেতা

জানা যায়, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাজেদুল ইসলাম শেখ (৪৫) তার আইডিয়াল একাডেমিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক লিপ্ত হন। পরে বিষয়টি এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, মাজেদুলেএর আগেও অনেক নারীর সঙ্গে এভাবে প্রতারণা করেছেন। অবিলম্বে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।

এ ব্যাপারে মোক্তারপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম আলমগীর হোসেন বলেন, আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল, এই দলে অপকর্ম করে কেউ ছাড় পাবে না। তাকে ইতোমধ্যে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা প্রাণঘাতী ইনজেকশন, তবুও বেঁচে গ…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০২ অক্টোবর ২০২৬
রোনালদোকে ছাড়াই বড় জয় পেল পর্তুগাল
  • ০২ অক্টোবর ২০২৬
বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্যস্ত নগরজীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে, কমতে পারে মানসিক …
  • ০২ অক্টোবর ২০২৬