রামপুরায় ঢুকতে দেখা গেছে, বের হতে দেখা যায়নি ফারদিনকে

১০ নভেম্বর ২০২২, ০৭:০৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
সিসিটিভি ফুটেজ ও ফারদিন-বুশরা

সিসিটিভি ফুটেজ ও ফারদিন-বুশরা © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূরকে রাজধানীর রামপুরা এলাকার একটি রিকশায় দেখা গেছে। রামপুরা থানা পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছে। কিন্তু কোনো ফুটেজে তাকে রামপুরা থেকে বের হতে দেখা যায়নি।

নিখোঁজের তিনদিন পর গত ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় একটি হত্যা মামলা করেছেন ফারদিনের বাবা।

এ মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, সিসিটিভি ফুটেজে আমরা ৪ তারিখ তাকে (ফারদিন) বনশ্রীতে বান্ধবী বুশরার মেসের দিকে যেতে দেখেছিলাম। কিন্তু ওই এলাকা ছেড়ে যাওয়ার কোনো ফুটেজ এখনো খুঁজে পাইনি। আমরা কাছাকাছি এলাকার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। মামলায় বুশরাকে আসামি করার অন্যতম প্রধান এটা বলে উল্লেখ করেন তিনি।

এদিকে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজ বিকেলে মামলাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে। মামলার পর আজ ভোরে বনশ্রী থেকে বুশরাকে রামপুরা থানা পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে আদালতে হাজির করার পর আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে।

শিক্ষকদের অনুবাদের ভুলে এইচএসসি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী…
  • ২৭ জুলাই ২০২৬
জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর খাবার পানির ট্যাংকে বিষ মিশিয়ে দি…
  • ২৭ জুলাই ২০২৬
মিটফোর্ড হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীতের প্রস্তাব মন্ত্রণা…
  • ২৭ জুলাই ২০২৬
চর দখল নিয়ে সংঘর্ষে ‘টেঁটাবিদ্ধ’ হয়ে নারী নিহত, আহত অন্তত ১৫
  • ২৬ জুলাই ২০২৬
শিক্ষিকার রিল ঘিরে বিতর্ক, তদন্তে কমিটি গঠন হচ্ছে
  • ২৬ জুলাই ২০২৬
শেকৃবির নবীনবরণে ছাত্রদলকে প্রাধান্য, প্রশাসনের বিরুদ্ধে বৈ…
  • ২৬ জুলাই ২০২৬